Tuesday, June 2, 2026

সুখবর : ১ জুলাই আনলক পাহাড়, স্বাস্থ্যবিধি মেনে খুলছে হোটেল- হোম স্টে

Date:

Share post:

পাহাড় দিচ্ছে হাতছানি। মন চাইছে ছুটে যেতে পাহাড়ের কোলে। কিন্তু অতিমারির কারণে লকডাউন। বন্ধ ছিল পাহাড়ের পর্যটন। এবার মন খারাপের অবসান। ১ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে পাহাড়ের হোটেল,হোম স্টে। দার্জিলিং, কালিম্পং-এ এই বিষয়ে চালু করা হয়েছে হেল্প ডেস্ক।  তবে হোটেল হোম স্টে চালু হবে কিছু নিয়ম মেনে। পর্যটকদের ক্ষেত্রেও থাকছে নিয়ম।

কী কী নিয়ম মানতে হবে?

১) পর্যটকদের কাছে অবশ্যই থাকতে হবে ফিট সাটিফিকেট তবেই হোটেলে থাকার অনুমতি দেওয়া হবে।

২) হোটেলে প্রবেশের আগে করা হবে থার্মাল স্ক্রীনিং।

৩) প্রত্যেকদিন হোটেলের রুম স্যানিটাইজ করা হবে।

৪) মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে পর্যটকদের জন্য।

৫) হোটেলগুলিতেও থাকবে স্যানিটাইজার।

৬) সংক্রমণ রুখতে হোটেলের একটি ঘর পর্যটকরা ছেড়ে যাওয়ার পর ওই ঘরটি প্রথমে স্যানিটাইজ করা হবে। সেই প্রক্রিয়ার ২৪ ঘণ্টা পর ফের ওই ঘরটি ভাড়া দিতে পারবেন হোটেলমালিক।

হোটেলগুলির পাশাপাশি বিধি-নিষেধ রয়েছে গাড়িচালকদের জন্যও। এবার থেকে গাদাগাদি করে পর্যটক নিয়ে যেতে পারবে না গাড়িগুলি। স্বাস্থ্য বিধি মেনে গাড়ির অর্ধেক অংশে পর্যটক নিয়ে ঘোরা যাবে।

প্রসঙ্গত,ইতিমধ্যেই পাহাড়ের পর্যটন নিয়ে বৈঠক সেরেছে প্রশাসন। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বৈঠক হয়েছে হোটেল মালিক, ট্যুর অপারেটার্স, পুলিশ বিভাগ, ট্র‍্যাভেল অপারেটার্স-সহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে। সেই বৈঠকেই সর্বরসম্মতভাবে আগামী ১ জুলাই থেকে দার্জিলিঙের পর্যটনশিল্প ধাপে ধাপে চালু করার সিদ্ধান্ত হয়েছে।

Related articles

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...