Saturday, April 4, 2026

হোম কোয়ারেন্টাইনেই করোনা-মুক্তি মালদহের নার্সের  

Date:

Share post:

হোম কোয়ারেন্টাইনে থেকেই করোনা জয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সের। তিনি আইসোলেশন ওয়ার্ডে কর্মরত ছিলেন। সেই কারণে রুটিনমাফিক 4 জুন তাঁর লালারস পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু উমা বসাক নামে ওই নার্সের শরীরে কোনও উপসর্গ ছিল না। সেই কারণে তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। বাড়িতেই তাঁর চিকিৎসা চলে। আর তাতেই সেরে ওঠেন উমা বসাক। তাঁর দ্বিতীয় সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তারপরেই তিনি আবার হাসপাতালে কাজে যোগ দিয়েছেন। কাজে যোগ দেওয়ার আগে তাঁকে ফুল ও স্মারক দিয়ে সংবর্ধনা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বাড়িতে থেকেই রোগমুক্তির পরে সবার উদ্দেশ্যে উমার একটাই বক্তব্য, ভাইরাসকে ভয় পেলে চলবে না। করোনা সংক্রমণ যে কারও হতে পারে। বাড়িতে থেকেও নিয়ম মেনে সঠিক চিকিৎসা করলে সহজেই রোগ মুক্তি ঘটবে। সবার কাছে এটি একটি দৃষ্টান্ত বলে মনে করছে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...