Tuesday, April 7, 2026

টানা ১৯ দিন তেলের দাম বৃদ্ধি, পথে-প্রতিবাদে বাম ছাত্র-যুব-মহিলারা

Date:

Share post:

দেবস্মিত মুখোপাধ্যায়

পেট্রোপণ্যের লাগছাড়া দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামল বাম ছাত্র-যুব ও মহিলারা। বৃহস্পতিবার বিকেলে মৌলালি থেকে মিছিল শুরু হয়ে যায় আলিমুদ্দিন পর্যন্ত। মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো।

মিছিল শেষে বক্তব্য রাখেন
সভায় বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র ও গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনিনীকা বোস ঘোষ।
বামেদের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও এদেশে তেলের দাম বাড়ে। সরকার সাধারণ মানুষ, গরিব মানুষের কথা ভাবে না। কোষাগার ভর্তি করছে কেন্দ্র। আর তেলের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া দামে জীবন বেকায়দায় সাধারণ মানুষের। সেই কারণে আন্দোলনে নামা। আগামিদিনেও চলবে লাগাতর প্রতিবাদ।

ছবি- দেবস্মিত মুখোপাধ্যায়

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...