Sunday, April 5, 2026

ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম, মাথায় হাত আমজনতার

Date:

Share post:

ফের লাফিয়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ১৯দিন ধরে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে। বুধবার পেট্রোলের দামবৃদ্ধি আটকে থাকলেও ডিজেলের দাম বেড়েছিল। বৃহস্পতিবার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম।

প্রসঙ্গত, এই প্রথম বার ডিজেলের দাম ৮০ টাকার গণ্ডি ছাড়াল। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৯.৯২ টাকা আর ডিজেলের ৮০.০২ টাকা। কলকাতায় বৃহস্পতিবার পেট্রোল আর ডিজেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৮১.৬১ টাকা আর ৭৫.১৮ টাকা। মুম্বইয়ে পেট্রোল আর ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ৮৬.৭০ টাকা আর ৭৮.৩৪ টাকা। চেন্নাইয়ে পেট্রোল হয়েছে ৮৩.১৮ টাকা আর ডিজেল হয়েছে ৭৭.২৯ টাকা লিটারপ্রতি।
উল্লেখ্য, পেট্রোল আর ডিজেলের দামে বিশেষ ফারাক না থাকায় অন্য একটি আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। কারণ, বাণিজ্যিক অর্থাৎ, পণ্য এবং যাত্রী পরিবহণে যুক্ত গাড়িগুলি মূলত ডিজেলে চলে। যাত্রী এবং পণ্য পরিবহণ ব্যবসায় যে এর ফলে নেতিবাচক প্রভাব পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...