Saturday, April 4, 2026

২-৬-৮ উচ্চমাধ্যমিকের পরীক্ষা বাতিল, ৩১ তারিখের মধ্যে ফল প্রকাশের চেষ্টা: শিক্ষামন্ত্রী

Date:

Share post:

উচ্চমাধ্যমিকের ২, ৬, ৮ জুলাইয়ের পরীক্ষা বাতিল করা হল। শুক্রবার এই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছাত্রছাত্রীদের পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে, পরীক্ষার্থীদের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সাংবাদিক বৈঠকে তিনি জানান পরবর্তী পরীক্ষার দিন পরে জানানো হবে। উচ্চশিক্ষা পর্ষদের সুপারিশ মেনেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশ মতো মূল্যায়নের রূপরেখা ঠিক করা হচ্ছে। তবে চূড়ান্ত ঘোষণা করবে উচ্চশিক্ষা পর্ষদ।
আইসিএসই-সিবিএসই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, ৩১ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।
মূল্যায়নের নম্বর নিয়ে যদি পরীক্ষার্থীর কোনও আপত্তি থাকে, তাহলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া যায় কি না দেখা হবে।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...