Friday, April 3, 2026

সংখ্যালঘু উন্নয়নের সঙ্গে তপশিলি উন্নয়নেও ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সংখ্যালঘু উন্নয়নের পাশাপাশি তপশিলি উপজাতিদের উন্নয়নেও ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুক্রবার নবান্ন থেকে অনলাইনে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের অন্তর্গত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের থেকে সংখ্যালঘু উন্নয়নে বেশি বরাদ্দ করে বাংলা। সংখ্যালঘু উন্নয়নে অনেকটাই বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। সংখ্যালঘু উন্নয়নে ৪ হাজার ১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বৃত্তি দেওয়া হয়েছে ২ কোটি ৩৮ লক্ষ টাকা।

সব জেলায় সংখ্যালঘু উন্নয়ন ভবন তৈরি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন নির্মাণেও বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র। বৃত্তি দেওয়ার আগেই তাদের থেকে সমস্ত বিস্তারিত জানতে চাইছে। মুখ্যমন্ত্রী জানান তিনি কেন্দ্রকে বলেছেন, তাদের অনুদানের প্রয়োজন নেই। রাজ্য সরকার যদি সংখ্যালঘু উন্নয়নে বৃত্তি দিতে পারে তাহলে, তপশিলি উপজাতিদেরও রাজ্য বৃত্তি দেবে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...