Tuesday, April 7, 2026

আমফান’কে জাতীয় বিপর্যয় ও অসংগঠিত শ্রমিকদের অর্থ সাহায্যে আপত্তি বঙ্গ-বিজেপির

Date:

Share post:

‘আমফান’কে জাতীয় বিপর্যয় ঘোষণা করার প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিজেপি৷ আপত্তি আছে অসংগঠিত শ্রমিকদের জন্য অর্থ সাহায্যের দাবিতেও৷

নবান্নের সর্বদলীয় বৈঠকে বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিকে বলা হয়েছিলো
কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর জন্য প্রস্তাব তৈরি করতে৷
সদ্যগঠিত সেই সর্বদল কমিটি ইতিমধ্যেই কাজে নেমে পড়ছে৷ খসড়া প্রস্তাবও তৈরি হয়েছে৷ রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে
কথা বলেছেন বাম, কংগ্রেস ও বিজেপি নেতাদের সঙ্গে। বাম ও কংগ্রেস খসড়া প্রস্তাবে সম্মতিও জানালেও, বিজেপি কিছু বিষয়ে তাদের মত ভিন্ন বলে জানিয়েছে।

জানা গিয়েছে, খসড়া ওই প্রস্তাবে ‘আমফান’কে জাতীয় বিপর্যয় ঘোষণা করে পর্যাপ্ত কেন্দ্রীয় সাহায্য, আবাস যোজনায় পাকা বাড়ি তৈরি করে দেওয়া, সুন্দরবন মাস্টার প্ল্যান তৈরি করে পাকা বাঁধ নির্মাণ, অসংগঠিত শ্রমিকদের পরিবারপিছু ১০ হাজার টাকা করে অর্থসাহায্য, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় তহবিল, ইত্যাদি একাধিক দাবির কথা বলা হয়েছে৷ খসড়া নিয়ে বিজেপির আপত্তি তুলেছে ‘জাতীয় বিপর্যয়’- এর দাবি নিয়ে। তাদের মতে, কোনও প্রাকৃতিক দুর্যোগকেই জাতীয় বিপর্যয় বলা যায় না। “গুরুতর” বিপর্যয় বলে সাহায্যের জন্য কেন্দ্রের কাছে দাবি জানানো যেতে পারে।
অসংগঠিত শ্রমিকদের জন্য অর্থ সাহায্যের দাবিকেও ‘বাস্তবসম্মত’ বলে মনে করছে না বিজেপি।
খসড়া প্রস্তাব পাঠিয়ে পার্থবাবু কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। দিলীপবাবু বলেছেন, ‘‘জাতীয় বিপর্যয় বলে কিছু হয় না। প্রস্তাবের কিছু ক্ষেত্রে ভাষাগত পরিবর্তনের কথা আমরা বলেছি। সরকার কী করবে, দেখা যাক।’’ সুজনবাবুর বক্তব্য, ‘‘পেট্রল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রসঙ্গও প্রস্তাবে রাখতে চেয়েছিলাম আমরা। তবে সর্বসম্মতি তৈরি করার স্বার্থেই আমরা এই নিয়ে আর জোর করিনি।’’ প্রদীপবাবু বলছেন, ‘‘জাতীয় বিপর্যয় নিয়ে বিজেপি যা বলছে, সেটা ঠিক ব্যাখ্যা নয়। তা হলে লাতুর বা ভুজের ভূমিকম্প জাতীয় বিপর্যয় হত না।” তৃণমূলের বক্তব্য, সর্বসম্মত প্রস্তাব তৈরির জন্যই চেষ্টা করা হবে। প্রস্তাব পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। রাজ্য পাঠাবে কেন্দ্রের বিবেচনার জন্য।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...