Saturday, April 4, 2026

মানুষের পকেটে ডাকাতি করছে কেন্দ্র: পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ অধীরের

Date:

Share post:

পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ অধীরের। তিনি বলেন করোনার কারণে সারা ভারতে অর্থনীতি বিপর্যস্ত। প্রায় ১৩ কোটি মানুষ কাজ হারিয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকার কাজ দিতে পারে না, আশ্রয় দিতে পারে না, খাবার দিতে পারে না। সেই সময় লাগাতার কুড়ি দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে। যখন বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম কম, তখন সাধারণ মানুষকে সুবিধা না দিয়ে সরকারি কোষাগার ভরছে কেন্দ্র। বিজেপি সরকার সাধারণ মানুষের পকেটে ডাকাতি করছে বলেও কটাক্ষ করেন অধীর। তেলের দাম বৃদ্ধি নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেন। তিনি বলেন, অন্য সময় দিদি কেন্দ্রের বিরোধিতা করেন। কিন্তু এখন চুপটি করে বসে আছেন।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...