Wednesday, June 24, 2026

শ্রমিক স্পেশাল ট্রেনে ফের জন্ম হল এক শিশুর, টুইট করে অভিনন্দন রেলমন্ত্রীর

Date:

Share post:

শ্রমিক স্পেশাল ট্রেনে ফের জন্ম হল এক শিশুর। মা এবং সন্তান দুজনেই সুস্থ। তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন খোদ রেলমন্ত্রী পীযূষ গয়াল।
সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া ফেরার সময় চলন্ত ট্রেনে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন বছর বত্রিশের সায়রা ফাতেমা। বুধবার ট্রেনে ফেরার সময় হঠাৎ ওড়িশা ও বাংলার সীমানায় খুরদা রোড জংশনের কাছে প্রসব বেদনা ওঠে সায়রার। সঙ্গে সঙ্গে রেলকর্মীদের পরিস্থিতির কথা জানানো হয়।
রেলকর্মীরা দ্রুত তা জানান উচ্চপদস্থ আধিকারিকদের। এরপরেই খুরদা স্টেশনে  ট্রেন থামিয়ে তাঁকে নামানো হয়। তারপর রেল কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের ত্বত্তাবধানে একটি পুত্র সন্তানের জন্ম দেন সায়রা। এরপর দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই বিষয়ে রেলমন্ত্রী টুইট করে লেখেন, “ ছোট মানুষটিকে রেলের পক্ষ থেকে স্বাগত।সেকেন্দ্রাবাদ-হাওড়া শ্রমিক স্পেশাল ট্রেনে রেলকর্মীদের সাহায্যে জন্ম নিয়েছে এই শিশুটি।“

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...