Thursday, April 9, 2026

ছাত্রীদের নিয়ে ৩ বছরে ১৬০ টি অশালীন ভিডিও শিক্ষকের

Date:

Share post:

ফের শিক্ষকের অশালীন আচরণ ছাত্রীদের প্রতি। এবারের ঘটনা সিঙ্গাপুরের একটি স্কুলের। ওই স্কুলের ইউনিফর্ম শার্ট এবং স্কার্ট। ডেস্কে বসে ক্লাস করার সময় ছাত্রীদের স্কার্ট সরে গেলে নিজের পকেট থেকে ফোন বের করে ছবি তুলতেন বা ভিডিও করতেন ওই শিক্ষক। তিন বছর ধরে তিনি এই ভিডিওগুলি তুলেছিলেন। তাঁর মোবাইল ফোন থেকে পাওয়া গিয়েছে ১৬০ টি ভিডিও যার মধ্যে বেশিরভাগটাই তাঁর স্কুলের ছাত্রীদের আর কিছু ভিডিও তাঁর আত্মীয়ের। এই ঘটনা সামনে এনেছে সেখানকার এক সংবাদমাধ্যম।

ওই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই শিক্ষকের বিরুদ্ধে মহিলাদের অজান্তে তাঁদের জনসমক্ষে অসম্মান করা এবং অশ্লীল ভিডিও বানানোর অভিযোগ প্রমাণিত হয়েছে।

জানা গিয়েছে, ২০১৫ সালের এপ্রিল মাস থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত ১৬০টি ভিডিও তুলেছিলেন ওই শিক্ষক। গত ২৩ জুন সিঙ্গাপুরের আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। আগামী জুলাই মাসে সাজা ঘোষণা হবে। এবং তাঁর করা ভিডিওগুলির সবকটাই ১০-১৫ সেকেন্ডের।

সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রক এই ঘটনা স্বীকার করে নিয়ে জানিয়েছে, এই ব্যক্তির খুব কম দিন শিক্ষকতার সঙ্গে যোগাযোগ। শিক্ষকতার একটি তিন বছরের কোর্সের জন্য ওই স্কুলে যুক্ত ছিলেন।

শিক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, এই অভিযোগ পাওয়ার পর কয়েক মাস আগেই অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। এরপর পুলিশকে জানানো হয়।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...