Sunday, June 14, 2026

জেসিবি-তে শ্মশানে গেল করোনা আক্রান্তের দেহ! সাসপেন্ড দুই পুর আধিকারিক

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রাক্তন পুরকর্মীর। তাঁর দেহ শ্মশানে নিয়ে যাওয়া হলো জেসিবি- তে। পুরসভার দুই আধিকারিক এই কাজ করেছে বলে অভিযোগ। ঘটনায় দুই আধিকারিককে সাসপেন্ড করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা শহরের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বৃদ্ধের দেহ বাড়ি থেকে বের করে জেসিবি-তে তোলা হচ্ছে। ওই গাড়ি করেই নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানের দিকে। এভাবে মৃতদেহ নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ বৃদ্ধের পরিবার।

ওই ব্যক্তির বয়স ৭২ বছর। বাড়ি বাড়ি পরীক্ষার সময় ধরা পড়ে বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শুরু হলেও শেষমেষ বাঁচানো যায়নি তাঁকে। বৃদ্ধের নাতনি পেশায় সরকারি স্বেচ্ছাসেবিকা। তিনি পুরসভার কাছে দেহ যথাযথভাবে সৎকারের জন্য অনুরোধ করেন। তারপরই ঘটেছে এই ঘটনা। রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...