Sunday, June 14, 2026

কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকেরা, দাবি রেলবোর্ডের চেয়ারম্যানের

Date:

Share post:

মহামারির দাপটে বাড়ি ফিরে যাওয়া পরিযায়ী শ্রমিক বা Migrant Workers-রা ফের যে যার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন৷

এমনই দাবি করেছেন রেলবোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব৷

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে দেশজুড়ে অসংখ্য ঘটনা ঘটেছে৷ দেশের প্রায় সব রাজ্যের সরকার কখনও না কখনও এই পরিযায়ীদের নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছিলো৷ দেশের শীর্ষ আদালতও গভীরভাবে উদ্বিগ্ন ছিলো পরিযায়ীদের বাড়ি ফেরা নিয়ে৷
লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্ত আটকে পড়া পরিযায়ীরা শত বিপদ অতিক্রম করে বাড়িতে ফিরেছিলেন। চরম সংকটে দিন কাটানো শ্রমিকদের বাড়ি ফেরাতে কেন্দ্র শ্রমিক স্পেশাল ট্রেনেরও বন্দোবস্ত করে। গত ১ মে থেকে চালু হয় ওই বিশেষ ট্রেন।

রেলবোর্ডের চেয়ারম্যান দাবি করেন, শ্রমিক ট্রেনগুলির সব থেকে বেশি বুকিং হয়েছিল উত্তরপ্রদেশ এবং বিহার থেকে, যা মোট ট্রেনের প্রায় ৭০ শতাংশ। এখন আবার সেই সব রাজ্যগুলি থেকেই বাড়ি ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা ফের মহারাষ্ট্র এবং গুজরাতের উদ্দেশে যাত্রা করছেন। চেয়ারম্যান বলেছেন, এটা অত্যন্ত উৎসাহজনক যে উত্তরপ্রদেশ, বিহারের থেকে মুম্বই এবং বেঙ্গালুরুতে তাঁরা ফিরে যাচ্ছেন। চাহিদা মতো বিশেষ ট্রেনের সংখ্যাও বাড়ানোর চেষ্টা করছে। চেয়ারম্যান বলেছেন, “পরিযায়ী শ্রমিকরা এইভাবে নিজেদের কর্মস্থলের দিকে ফিরতে চাওয়ার ইচ্ছা দেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর জন্য ভালো লক্ষণ। পরিস্থিতি বিবেচনা করে আমরা বিশেষ ট্রেনের সংখ্যা বাড়াবো৷”

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...