Thursday, April 30, 2026

এবার অনলাইনে পণ্য বেচবে স্টেট ব্যাঙ্ক

Date:

Share post:

এবার অনলাইনে পণ্য বিক্রির বাজারে ঢুকছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া৷

এ জন্য একটি ই-কমার্স পোর্টাল তৈরি করছে এসবিআই৷ মূলত MSME বা ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থাগুলির তৈরি পণ্য বিক্রি করা হবে এই পোর্টালের মাধ্যমে।এসবিআই এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত এই পোর্টালটির নাম ‘ভারত ক্র্যাফট’৷

সিআইআই আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে শনিবার এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার
জানিয়েছেন, এসবিআই এবং কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত হবে এই ‘ভারত ক্র্যাফট’৷
পরিকল্পনা অনুসারে কাজ চলছে। খুব শীঘ্রই এই প্ল্যাটফর্মের কাজ শুরু করা হবে”। চেয়ারম্যান বলেছেন, “MSME মন্ত্রী নীতিন গড়করি একবার ‘ভারত ক্র্যাফট’ তৈরির কথা বলেছিলেন। আমরা সেই বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছি। এতে অনেক উপাদান এক সঙ্গে রাখা হবে।” অনলাইন প্ল্যাটফর্মটি ঠিক কবে নাগাদ শুরু হতে পারে, তা বলেননি রজনীশ।

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...