Sunday, June 14, 2026

কলেজ-বিশ্ববিদ্যালয়েও কোনও পরীক্ষা নয়, বিশ্ববিদ্যালয়গুলিকে পরামর্শ রাজ্য সরকারের

Date:

Share post:

রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়েও কোনও পরীক্ষা নয়। বিশ্ববিদ্যালয়গুলিকে পরামর্শ পাঠালো রাজ্য সরকার। উচ্চ শিক্ষা দফতরের প্রধান সচিব এই পরামর্শ পাঠিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের কাছে। প্রধানত পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলা হয়েছে তাতে।

•লিখিতভাবে বা সশরীরে কোন বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা নেওয়া হবে না।

• স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের ৮০ শতাংশ আগের সেমেস্টারগুলির সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে। বাকি ২০ শতাংশ বর্তমান সেমেস্টারের অভ্যন্তরীণ মূল্যায়ন।

•৩১ জুলাইয়ের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তরের ফল প্রকাশ করতে হবে।

•ইঞ্জিনিয়ারিং, আইন, ম্যানেজমেন্ট, বিএড এই পেশাদারি কোর্স গুলির ক্ষেত্রেও প্রায় একই ফর্মুলা।

•হোম অ্যাসাইনমেন্ট এর নামে কোন ফ্রি নেওয়া যাবে না।

তবে এই মূল্যায়ন শুধুমাত্র ফাইনাল সেমেস্টারের ছাত্র বা চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। বাকিরা মূল্যায়ন ছাড়াই উত্তীর্ণ।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...