Saturday, April 4, 2026

১৫ হাজার কোটির আর্থিক কেলেঙ্কারিতে সোনিয়া-ঘনিষ্ঠ আহমেদ প্যাটেলকে জেরা ইডির

Date:

Share post:

স্টার্লিং বায়োটেক সংস্থার ১৫ হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে এবার ইডির জেরার মুখে পড়লেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক পরামর্শদাতা তথা কংগ্রেসের কোষাধ্যক্ষ ও রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল। শনিবার তাঁর দিল্লির বাসভবনে পৌঁছে যান ইডির চার তদন্তকারী অফিসার। সেখানে আহমেদ প্যাটেলকে জেরা করে তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে। এর আগে জেরার জন্য ইডি তাঁকে তলব করলে প্যাটেল বলেছিলেন, করোনা পরিস্থিতি চলছে। তাঁর ষাটের উপর বয়স। তাই তিনি স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে এখন জেরায় হাজির থাকতে পারবেন না। এরপরই তাঁর বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা।

সন্দেসারা গ্রুপের অধীনে থাকা স্টার্লিং বায়োটেক সংস্থার বিরুদ্ধে ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ না করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। মানি লন্ডারিং অ্যাক্টে মামলাও চলছে। ইউপিএ জমানায় প্রভাব খাটিয়ে এই সংস্থাকে কয়েক হাজার কোটি টাকা ঋণ পাওয়ানোর অভিযোগ উঠেছে সোনিয়া গান্ধীর অন্যতম ঘনিষ্ঠ আহমেদ প্যাটেলের বিরুদ্ধে। এর বিনিময়ে প্যাটেল স্টার্লিং বায়োটেকের কাছ থেকে অনেক সুযোগসুবিধা নিয়েছিলেন বলেও অভিযোগ। যদিও তাঁর বিরুদ্ধে অানা সব অভিযোগ উড়িয়ে দেন প্যাটেল। ১৫ হাজার কোটির এই অার্থিক কেলেঙ্কারিতে এর আগে আহমেদ প্যাটেলের ছেলে ও জামাইকেও জেরা করেছে ইডি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...