Saturday, June 27, 2026

বাস-ভাড়া জটিলতা বাড়িয়ে বাস মালিকরা জানালেন, ভর্তুকি চাই না!

Date:

Share post:

বাস ভাড়া নিয়ে আবার জটিলতা। শুক্রবারে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়েছিলেন, বেসরকারি বাস-মিনিবাসগুলিকে প্রতিমাসে ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেবে সরকার। ভর্তুকি পর্ব চলবে তিন মাস অর্থাৎ জুলাই, অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু রাজ্যের এই প্রস্তাব ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাতিল করল বাস মালিক সংগঠনগুলি। শনিবার সংগঠনগুলি বৈঠকে বসে। সেখান থেকেই জানানো হয় ভর্তুকি নয়, বেসরকারি বাস রাস্তায় নামাতে গেলে সরকারকে বাস ভাড়া বাড়াতে হবে। ফলে ১ জুলাই থেকে বাস চলাচল স্বাভাবিক হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা ফের বিশবাঁও জলে। বাস সংগঠন জয়েন্ট বাস সিন্ডিকেটের নেতা তপন বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিদিন ৫০০ টাকা ভর্তুকি আমরা চাই না। আমরা চাই বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাড়া বারুক। নইলে বাস চালানো সম্ভব হবে না। সরকার আমাদের পরিস্থিতি বুঝতে পারবে বলে আশা করছি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...