Sunday, June 28, 2026

এটা বিবৃতি দেওয়ার সময় নয়, ত্রাণ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাজ্যপালের

Date:

Share post:

বিবৃতি দেওয়ার সময় নয়, ত্রাণ বন্টনের দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে”। নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রায় প্রতিদিনই তিনি রাজ্যের ত্রাণ ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন।

এদিন রাজ্যপাল লেখেন, এটা আলোচনা বা বিবৃতির সময় নয়। যাঁরা অন্যের প্রাপ্য কেড়ে নিয়েছেন তাঁদের থেকে ত্রাণ উদ্ধার করে শাস্তি দিতে হবে। যেসব আধিকারিক দুর্নীতি করতে সাহায্য করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাহলেই ত্রাণ দুর্নীতির গোড়ায় কুঠারাঘাত করা যাবে এবং ত্রাণ বণ্টন ব্যবস্থা সুষ্ঠুভাবে চালানো যাবে। রাজ্য-রাজ্যপাল সংঘাত বাংলায় কখনই থামছে না। লকডাউনের প্রথমদিকে রাজ্যপাল সেভাবে না বিবৃতি না দিলেও, দ্বিতীয় পর্যায় থেকেই তিনি রাজ্যের সমস্ত বিষয় নিয়ে সরকারের সমালোচনা শুরু করেছেন। এদিন ফের ত্রাণ নিয়ে দুটি টুইট করে তিনি রাজ্যের সঙ্গে সংঘাতে আবহ জিইয়ে রাখলেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...