Sunday, June 28, 2026

সংক্রমণ রুখতে ব্যবস্থা: রোজ ২০ হাজার করোনা টেস্ট হবে দিল্লিতে, জানালেন কেজরিওয়াল

Date:

Share post:

বেলাগাম সংক্রমণ রাজধানীতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই বিষয় নিয়ে গত কয়েকদিনে দফায় দফায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সংক্রমণ রুখতে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে চলেছে আলোচনা। এবার দিল্লিতে প্রত্যেকের করোনা পরীক্ষা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রোজ কমপক্ষে ২০ হাজার করোনা টেস্টের লক্ষ্যমাত্রা নিয়েছে কেজরিওয়ালের সরকার। ইতিমধ্যেই দিল্লিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা আড়াই হাজার ছুঁই ছুঁই।

এই আবহেই শনিবার করোনার সঙ্গে লড়াইয়ের জন্য বেশ কয়েক দফা নির্দেশিকা জারি করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে তাঁর ঘোষণা, ‘এবার থেকে দিল্লিতে প্রত্যেকের করোনা পরীক্ষা হবে। রোজ কমপক্ষে ২০ হাজার নমুনা পরীক্ষা করা হবে।’

উল্লেখ্য, দিল্লিতে গত কয়েক সপ্তাহে করোনার সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। দিল্লির সরকার তো বটেই রাজধানীতে লাগামছাড়া সংক্রমণে ত্রস্ত্র কেন্দ্রীয় সরকারও। সংক্রমণে বেড়ি পরাতে বেশিমাত্রায় টেস্টই একমাত্র পথ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...