Monday, April 13, 2026

Guessing: মাস্টারস্ট্রোক দিয়ে ভোট এগিয়ে আনতে পারেন মমতা?

Date:

Share post:

রাজ্যে বিধানসভা নির্বাচন 2021 সালের মে মাসে নির্ধারিত। কিন্তু একটি অনুমানভিত্তিক খবর, সকলকে চমকে দিয়ে ভোট এগিয়ে আনতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে বিরোধীরা ঘর গোছানোর সময়টুকুও পাবে না। শোনা যাচ্ছে, মে মাসে ভোট ধরে নভেম্বর, ডিসেম্বর থেকে বেশ কিছু পরিকল্পনা নিয়ে সর্বশক্তিতে নামতে চলেছে বিজেপি। দিল্লি সেইমত ঘুঁটি সাজাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেই অঙ্ক সফল হতে দিতে চান না। অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, এখনই ভোট হলে নিশ্চিতভাবে ক্ষমতায় ফিরবে তৃণমূল। কিন্তু যত সময় যাবে, তত বিজেপির নানা ছলাকলা দেখানোর সুযোগ বাড়বে। আরও কিছু সমীকরণ দেখা দিতে পারে। যদিও তৃণমূলের একটি সূত্র বলছে যে সময় বাড়লেও তৃণমূলেরই প্রভাব বাড়বে, তবুও একটি মহলের অনুমান মমতা সব হিসেব উল্টে দেওয়ার চাল দিতে পারেন। এদিকে জল্পনা আছে আগে পুরভোট না আগে বিধানসভা ভোট? এখনও পর্যন্ত নবান্নের যা খবর, তাতে পুরসভা সংক্রান্ত নেতারা আগে পুরভোট চাইলেও বৃহত্তর চালচিত্রে ওয়ার্ডস্তরে গোষ্ঠীবাজির ঝুঁকি না নিয়ে তৃণমূল সম্ভবত আগে বিধানসভা ভোটেই যাবে। বিধায়করা মূলত পুরভোটের আগে বিধানসভা ভোটের পক্ষে।

 

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...