Tuesday, June 23, 2026

বেকার ছেলের জন্য পাওয়া যায় নি পাত্রী, পুতুলের সঙ্গে বিয়ে দিলেন বাবা!

Date:

Share post:

ছেলে বেকার। জমিজমাও নেই। অনেক পাত্রী দেখা হয়েছে কিন্তু কেউ রাজি হয়নি বিয়েতে। ৯০ বছরের বৃদ্ধ বাবার ইচ্ছে ছেলের বিয়ে দেবেন। তাই পাত্রী না পেয়ে কাঠের পুতুলের সঙ্গে ছেলের বিয়ে দিলেন বাবা। ছেলেও হাসিমুখে মেনে নিলেন বাবার সিদ্ধান্ত।
এই বিয়ের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে ঘুরপুরে।

৯০ বছরের শিব মোহনবাবু ছেলের বিয়ের প্রসঙ্গে বলেছেন, “আমার ন’টি ছেলে। তাদের আটজনের বিয়ে হয়ে গিয়েছে। আমার ছোট ছেলের কোনও সম্পত্তি নেই। তার বুদ্ধিও খুব কম। তাই পুতুলের সঙ্গেই আমি তার বিয়ে দিয়েছি।”
বিয়েতে উপস্থিত ছিলেন আত্মীয়স্বজনরাও। কাঠের কনেকে পরানো হয়েছিল লাল শাড়ি। সাজানো হয়েছিল ফুল দিয়ে । স্থানীয় পুরোহিত মন্ত্র পড়ে যুবকের সঙ্গে বিয়ে দিয়েছেন কাঠের পুতুলের। মালাবদল ও সাত পাক ঘোরার মতো সমস্ত প্রথাই হয়েছে সেই বিয়েতে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...