Tuesday, June 23, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কাউন্সিলরকে ধারালো অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

Date:

Share post:

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূলের কাউন্সিলর চিন্ময় বারুইকে ধারালো অস্ত্র দিয়ে কোপ। দুষ্কৃতীরা তাঁর পূর্বপরিচিত বলেই সন্দেহ করছে পুলিশ। তবে অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পূজালি পুরসভা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, তাঁর শরীরে ১৯টি সেলাই পড়েছে। এখন তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন।

এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ঘটনার ঠিক আগে চিন্ময়বাবু নিজের বাড়িতেই ছিলেন। এলাকার এক বাসিন্দা তাঁর কাছে কোনও দরকারে এসেছিলেন। ওই বাসিন্দা চিন্ময়বাবুকে জানান, তাঁর ভাই অসুস্থ। ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। এরপরই ওই ব্যক্তির সঙ্গে কাউন্সিলর বাড়ি থেকে বের হন। অভিযোগ, সেই সময় রাস্তাতেই আচমকাই ওই ব্যক্তি পিছন থেকে তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন চিন্ময়বাবু। চিৎকারে ছুটে আসেন স্থানীয়রাও। কাউন্সিলরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, যাঁরা কাউন্সিলরকে এদিন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন, তাঁরা লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদিও এবিষয়ে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ তদন্তে নেমেছে। ঠিক কী কারণে তাঁর উপর হামলা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাজনৈতিক নাকি ব্যাক্তিগত প্রতিহিংসা থেকে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এলাকা থমথমে রয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...