Saturday, April 4, 2026

 নিজের প্রজাতিকে বাঁচিয়ে রাখতে ৮০০ সন্তানের জন্ম দিয়েছে ‘দিয়েগো’!

Date:

Share post:

তারা বিলুপ্তপ্রায়। বুঝে গিয়েছিল গ্যালাপ্যাগোস কচ্ছপটি । তাই নিজের বিলুপ্তির মুখে দাঁড়িয়ে থাকা প্রজাতিকে বাঁচাতে একটা নয়, দু’টো নয়, জীবনভর ৮০০ সন্তানের জন্ম দিল এক কচ্ছপ ।
ইক্যুয়েডরে প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত আগ্নেয় শিলা নির্মিত গ্যালাপ্যাগোস দ্বীপকে পৃথিবীর সর্বোৎকৃষ্ঠ জীবন বৈচিত্র্যের এলাকা বলা হয় । শুধু তাই নয়, চার্লস ডারউনের বিখ্যাত কর্মকাণ্ডের সাক্ষীও এই দ্বীপ । সেখানেই আদি বসবাস এই গ্যালাপ্যাগোস কচ্ছপের । যারা আয়োতনে হয় বিশাল ।


সেই গ্যালাপ্যাগোস কচ্ছপ একটা সময় বিলুপ্তির মুখে চলে যায় । এই প্রজাতিকে বাঁচাতে উদ্যোগী হয় ইক্যুয়েডর প্রশাসন । ‘দিয়েগো’ নামের একটি কচ্ছপকে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো জু থেকে নিয়ে আসা হয় সান্তাক্রুজের গ্যালাপ্যাগোস ন্যাশনাল পার্কে । সেখানে দিয়েগো অংশ নেয় ব্রিডিং প্রোগ্রামে ।
এরপর নিজের প্রজাতিকে রক্ষা করতে মোট ৮০০ সন্তানের জন্ম দেয় দিয়েগো । এখন ১০০ বছর বয়স বৃদ্ধ, প্রাচীন দিয়েগোর ।


তাই জাতীয় উদ্যাগ কর্তৃপক্ষ তার কাঁধ থেকে এই বিশাল দায়ভার নামিয়ে তাকে তার স্বাভাবিক বাসভূমিতে ফিরিয়ে দিতে উদ্যোগী হয়েছে । দিয়েগোর সঙ্গে সেখানে ফেরত পাঠানো হচ্ছে আরও ২৫টি কচ্ছপকে ।

এখন দিয়েগোর ওজন ৮০ কেজি, ৯০ সেন্টিমিটার তার দৈর্ঘ্য, ১.৫ মিটার তার উচ্চতা । তার প্রজাতির কচ্ছপের সংখ্যা এখন বেড়ে হয়েছে ২০০০ হাজার । এর মধ্যে ৪০ শতাংশই দিয়েগোর দান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...