Wednesday, June 24, 2026

রত্নার উদ্যোগে পর্ণশ্রী অঞ্চলে বিনামূল্যে করোনা টেস্ট

Date:

Share post:

আজ, শনিবার বেহালা পর্ণশ্রী অঞ্চলের ১৩১ নম্বর ওয়ার্ডে কোভিড-১৯ টেস্ট করা হলো। এই কর্মসূচির মূল দায়িত্বে ছিলেন রত্না চট্টোপাধ্যায়।

যেহেতু পর্ণশ্রী এলাকায় ইতিমধ্যেই বেশ কয়েকজন করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন আছেন এবং মারাও গিয়েছেন কয়েকজন। তাই এই অঞ্চলের মানুষজনের মধ্যে এই টেস্ট অত্যন্ত প্রয়োজন ছিল। কিন্তু বিভিন্ন বেসরকারি হাসপাতালে করোনার পরীক্ষা যথেষ্ট ব্যয়সাপেক্ষ, তাই এদিন তৃণমূল পার্টির তরফে ওয়ার্ডের দায়িত্বে থাকা রত্না চট্টোপাধ্যায়ের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে করা হলো এই পরীক্ষা।

নমুনা সংগ্রহের জন্য ১৩১ নম্বর ওয়ার্ডে আসেন এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ কর্মীরা।সবমিলিয়ে প্রায় ৫০জন মানুষের নমুনা সংগ্রহ করা হয় এদিন। এলাকার তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ্যায় জানান, এই পরীক্ষার রিপোর্ট আগামী কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে। তা সংগ্রহ করতে হবে ১৩১ নম্বর ওয়ার্ডে পুরসভার স্বাস্থ্য বিভাগ থেকে।

তিনি আরও বলেন, এই ওয়ার্ড-এর বেশ কিছু মানুষ তাঁর কাছে অনুরোধ করেছিলেন, এই পরীক্ষার ব্যবস্থা করার জন্য। আগামী দিনে প্রয়োজন হলে আবারও এলাকাবাসীর জন্য করোনা পরীক্ষার ব্যবস্থা করবেন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...