Wednesday, June 24, 2026

Breaking : পঙ্গপালের হানার আশঙ্কায় তটস্থ রাজধানী, সতর্ক করা হল পাইলটদের

Date:

Share post:

ফের পঙ্গপাল হানা। এবার একেবারে রাজধানী দিল্লির দোড়গোড়োয় গুরুগ্রামে। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল উড়ে গেল গুরুগ্রামের আকাশের ওপর দিয়ে। এদিকে পঙ্গপালের হানার আশঙ্কায় তটস্থ রাজধানী, সতর্ক করা হল পাইলটদের। সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল।

শুক্রবার বিকেলে স্থানীয় প্রশাসন জানিয়েছিল যে পঙ্গপাল আসতে পারে ও তাহলে কীভাবে বাসন দিয়ে আওয়াজ করে তাদের তাড়াতে হবে। ডিএলএফ ফেজ ২.,৩, তারপর সেক্টর ৪, ৫ ইত্যাদিতে পঙ্গপাল দেখা গিয়েছে।
সেক্টর ৪, ৫ ও ৬-এর আবাসন সংগঠনের সভাপতি জানান যে পঙ্গপাল সেক্টর ৪ থেকে প্রবেশ করেছিল। প্রায় ১০-১৫ মিনিট ছিল এগুলি। পুরো আকাশটা কালো হয়ে গিয়েছিল ও লোকজন আওয়াজ করে এটা নিশ্চিত করেছে যে পঙ্গপাল না থেমে যেন উড়ে যায়।

অনেকেই ভয়ে দরজা ও জানলা বন্ধ করে দেন। পঙ্গপালদের দেখে কাক, চড়ুই অন্যান্য পাখিরা ভয়ে লুকিয়ে পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
হরিয়ানার শুধু গুরুগ্রাম নয় ঝাঝর, মহেন্দ্রগড়, রেওয়ারি ইত্যাদি স্থানেও পঙ্গপাল দেখা গিয়েছে। পঞ্জাবেও অ্যালার্ট জারি করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...