Wednesday, June 24, 2026

দৈনিক আয় ১০ হাজার, ব্যয় ১২ লক্ষ, কী হবে ট্রামের ভবিষ্যৎ?

Date:

Share post:

লকডাউনের প্রভাব পড়েছে কলকাতার ট্রামে। ঘূর্ণিঝড় আমফান পরবর্তী পরিস্থিতিতে চালু হয়েছে একটি রুট। চলছে ছ’টি ট্রাম। প্রতিদিন যাত্রী হচ্ছে গড়ে দেড় হাজার। আর টিকিট বিক্রি করে আয় হচ্ছে ১০ হাজার টাকা। সংশ্লিষ্ট রুটের ট্রামের কর্মীদের দৈনিক বেতনের নিরিখে রাজ্য পরিবহন দফতরের খরচ হয় ১ লক্ষ টাকা। শহরের অন্যান্য রুটে কর্মীদের বেতন এবং মেনটেন্যান্স মিলে দিনে খরচ আরও ১১ লক্ষ। এই বিপুল পরিমাণ ব্যয় বহন করতে গিয়ে জেরবার অবস্থা।

গত ১০ বছরে শহরে ট্রামের রুটের সংখ্যা কমেছে। ৩৭ থেকে কমে দাঁড়িয়েছে ৮- এ। এদিকে ঘূর্ণি ঝড়ের ফলে বিভিন্ন রুটের তার ছিঁড়ে গিয়েছে। বালিগঞ্জ-টালিগঞ্জের রুটের ট্রাম চালু হয়েছে। রাজ্য পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, একটি রুটে ট্রাম চালাতে ১ লক্ষ টাকা খরচ হচ্ছে। লকডাউন শুরুর আগের অবস্থায় ফিরতে ৫-৬ কোটি টাকা খরচ করতে হবে। এদিকে ট্রামের উন্নয়ন খাতে রাজ্য সরকারের বছরে বরাদ্দ দেড় কোটি টাকা। পরিবহণ দফতর সূত্রে খবর, সংশ্লিষ্ট রুটে ছ’টা ট্রাম চালাতে ১২ জন ড্রাইভার, ২৪ জন কন্ডাক্টর, ১২ জন ডিপোকর্মী, ৬ জন সাফাইকর্মী, ৪ জন স্টার্টার এবং অন্য কর্মী মিলিয়ে অন্তত ৭০ জন লোক লাগছে। সবমিলিয়ে বেতন ১ লক্ষ টাকার কাছাকাছি। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মেরামতির কাজ চলছে। ধীরে ধীরে সব রুটেই ট্রাম চালানো হবে। ট্রাম বন্ধ হয়ে যাবে ভাবার কারণ নেই।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...