Saturday, March 21, 2026

তিনমাস টাকা আটকে! মান্নান বললেন বিধায়করা কি ভিক্ষে করবে?

Date:

Share post:

লকডাউনের জের। তার ছোঁয়া লাগলো এবার রাজ্য বিধানসভার বিধায়কদের গায়ে। লকডাউনের জেরে বিধানসভা বন্ধ। ফলে হচ্ছে না কোনও স্ট্যান্ডিং কমিটির বৈঠক। তাই ভাতাও বন্ধ বিধায়কদের। এই কারণেই মুখ খুলেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মান্নানের অভিযোগ, অন্য রাজ্যের তুলনায় এখানকার বিধায়করা এমনিতেই কম টাকা পান। এই টাকা আবার তিন মাস ধরে আটকে রয়েছে। মান্নানের জিজ্ঞাসা, বিধায়করা কি এবার ভিক্ষা করবেন? বিধানসভার অধ্যক্ষ বলেছেন দেখা যাক কি হয়! এই করে তো তিন মাস চলে গেল!

স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিলেই প্রতিদিন ২ হাজার টাকা করে ভাতা পান বিধায়করা। সেক্ষেত্রে মাসে ৬০ হাজার টাকা ভাতা বাবদ হয়। আগে বিধায়কদের দৈনন্দিন ১ হাজার টাকা ও ক্যাবিনেট মন্ত্রীদের ক্ষেত্রে ২ হাজার টাকা ভাতা ছিল। এখন বিধায়কদের ২হাজার টাকা ও মন্ত্রীদের ৩ হাজার টাকা বেড়ে হয়েছে। বিধায়কদের বেতন ২১,৮০০ টাকা আর দৈনিক ৬০ হাজার টাকা ভাতা মিলিয়ে মাসে ৮১, ৮০০ টাকা। ক্যাবিনেট মন্ত্রীদের মাসিক বেতন ২২,৮০০টাকা। দৈনিক ভাতা ৩ হাজার টাকা হিসাবে মাসে ১,১২,৮০০ টাকা।

Related articles

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...