Monday, June 22, 2026

শ্বশুর-শাশুড়ি কেন বাড়িতে? স্বামী পেটালেন ইঞ্জিনিয়ার স্ত্রী!

Date:

Share post:

শ্বশুর-শাশুড়ি করোনা নিয়ে ফিরেছেন- এই অজুহাতে তাঁদের বাড়ি থেকে বের করে দিতে হবে। দাবি এক উচ্চ শিক্ষিত বধূর। আর সেটা না মানায় ইঞ্জিনিয়ার স্বামীর উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন ওই মহিলা। ঘটনাটি সল্টলেকের।

কিন্তু কেন ঘটল এমন ঘটনা? লকডাউনের প্রথমেই বাবা-মাকে বৈদ্যবাটির পৈত্রিক বাড়িতে রেখে আসেন সল্টলেক সেক্টর ফাইভে কর্মরত ওই ইঞ্জিনিয়ার। তাঁর স্ত্রীও ইঞ্জিনিয়ার এবং কর্মরতা। অনলকে ওই ব্যক্তি তাঁর বাবা-মাকে বৈদ্যবাটি থেকে আবার সল্টলেকের বাড়িতে ফিরিয়ে আনেন। এখানেই শুরু হয় গোলমাল। স্ত্রী অভিযোগ করেন, তাঁর শ্বশুর-শাশুড়ি করোনা নিয়ে বাড়িতে ফিরেছেন, সুতরাং অবিলম্বে তাঁদের বাড়ি থেকে বের করে দিতে হবে। শুধু তাই নয়, তাঁর অভিযোগ শ্বশুর-শাশুড়ি থাকলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য বেশি হয়। শ্বশুর-শাশুড়িকে ফিরিয়ে আনার কথা স্ত্রীকে তিনি জানাননি বলে অভিযোগ তুলে স্বামীকে মারধর করেন ওই মহিলা। কিল, চড়, ঘুষি, লাথি এসব তো আছেই, গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই ব্যক্তি। স্ত্রীর লাথিতে তাঁর ঠোঁট ফেটে গিয়েছে। এই পরিস্থিতিতে তিনি থানায় দ্বারস্থ হলে পুলিশ না কি তাঁকে বলে, বেশিরভাগ এই ধরনের মামলায় আইন মেয়েদের পক্ষে, সুতরাং তাঁকে কোনওরকম সাহায্য করা যাবে না। এই পরিস্থিতিতে পুলিশের উপর ভরসা রাখতে না পেরে তিনি আইনজীবীর দ্বারস্থ হন। তাঁর আইনজীবী অবশ্য জানিয়েছেন, আইনের ছাত্র হিসেবে ঘটনা তাঁর জানা নেই, শুধুই মেয়েদের পক্ষেই আইন থাকবে। দুয়েকটি ব্যতিক্রম আছে ঠিকই, কিন্তু এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন ওই আইনজীবী।
কিন্তু এই পরিস্থিতিতে বাবাকে নিয়ে কোথায় যাবেন এই যুবক? তাদের রাখবেনই বা কোথায়? তাই নিয়ে দিশেহারা তিনি। তবে এই বিষয়ে অভিযুক্ত স্ত্রীর কোন বয়ান মেলেনি।

Related articles

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...