Wednesday, April 8, 2026

৩৫০০ মাইল দীর্ঘ ধুলো ঝড় ঢেকে ফেলেছে আমেরিকার একাংশ!

Date:

Share post:

ধুলো ঝড় ঢেকে ফেলেছে আমেরিকার একাংশ। সাহারা মরুভূমি থেকে উঠে আসা এই বিশাল ধুলো ঝড় ৫ হাজার মাইল পথ পেরিয়ে এখন অবস্থান করছে আমেরিকায়।
এই ধুলো ঝড়ের গতিপ্রকৃতি মেপে চলেছে নাসা।
জানা গিয়েছে , আটলান্টিক পেরিয়ে এভাবে আমেরিকায় ঝড় এর আগেও এসেছে । কিন্তু আগের গুলোর তুলনায় এটা বিরাট। নাসার বিজ্ঞানীরা প্রতিনিয়ত নজর রেখে চলেছেন এই ধুলো ঝড়ের ওপর।
পরিবেশবিদরা ৩ হাজার ৫০০ মাইল দীর্ঘ এই মেঘের নাম দিয়েছেন গডজিলা ধুলো মেঘ। নাসার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, আফ্রিকার পশ্চিম উপকূল থেকে উঠে আসা ধুলো আটলান্টিক, ক্যারিবিয়ান সাগর পেরিয়ে ঢুকে যাচ্ছে মেক্সিকো উপকূলে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি গ্রীষ্মে এই ধুলো ঝড় তৈরি হয়। অত্যন্ত শুষ্ক এই বাতাস, ছোট্ট ছোট্ট ধূলিকণায় ভর্তি। গত ৫০ বছরে এমন ঘন ধুলো ঝড় আর হয়নি। পরিবেশবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই ঝড় আমেরিকায় থাকবে। এই ঝড়ের দাপটে টেক্সাস, ফ্লোরিডা ও অন্যান্য প্রদেশের বাতাসের গুণমান আরও খারাপ হবে। সবচেয়ে আতঙ্কের বিষয় হল, ওই সব এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা সাম্প্রতিককালে বেড়ে গিয়েছে। বায়ু দূষণের সঙ্গে এর আদৌ সম্পর্ক আছে কিনা তা নিয়ে কাটাছেঁড়া করছেন বিজ্ঞানীরা।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...