Saturday, June 27, 2026

করোনা ইস্যুতে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ অমিতের

Date:

Share post:

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বিরুদ্ধে এবার তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।তাঁর অভিযোগ, করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী। রবিবার একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী, আগামী ৩১ জুলাই দিল্লিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষ ছাড়ানোর কোনও সম্ভাবনা নেই। গোষ্ঠী সংক্রমণও হয়নি। দিল্লির উপমুখ্যমন্ত্রীর মন্তব্যে আমজনতার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
তিনি এদিন অভিযোগ করেন, আতঙ্ক এমন ছড়িয়েছে যে কিছু মানুষ দিল্লি ছেড়ে চলে যেতে চাইছেন।
করোনাভাইরাস সংক্রমণের মোকাবিলায় পাঁচটি উপায় বাতলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী । সেগুলি হল- টেস্ট ও আইসোলেশন, প্রয়োজনীয় অক্সিমিটার ও অক্সিজেন কনসেনট্রেটরের বন্দোবস্ত রাখা, প্লাজমা থেরাপি, স্ক্রিনিং এবং ধারাবাহিক সমীক্ষা। তিনি এদিন স্পষ্ট জানিয়েছেন, দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ হয়নি। ভয় পাওয়ার কিছু নেই।
প্রসঙ্গত, গত ৯ জুন দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মণীশ সিসৌদিয়া বলেছিলেন, ‘‘সংক্রমণের বর্তমান ধারা বজায় থাকলে আগামী ১৫ জুলাই দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছোঁবে। ৩১ জুলাইয়ের মধ্যে তা সাড়ে পাঁচ লক্ষে পৌঁছে যাবে।’’ সিসৌদিয়া যখন এই মন্তব্যে করেন তখন দিল্লিতে প্রায় ৩০ হাজার করোনা পজিটিভ ধরা পড়েছিল।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...