Thursday, April 9, 2026

অভিনব পদ্ধতিতে রাস্তা সারানোর দাবি বিজেপি যুব মোর্চার

Date:

Share post:

বহুদিন ধরে হুগলির আরামবাগে পুরাতন বাজারের রাস্তা খারাপ বলে অভিযোগ। সেই রাস্তায় ধানের চারা রোপন করে রাস্তা সরানোর দাবি জানাল বিজেপি যুব মোর্চা। রাস্তায় জমে থাকা জলে ধান বীজ রোপন করে দেন বিজেপি কর্মীরা।

স্থানীয়দের কথায়, এক সময়ের পিচের এই রাস্তা এখন জল কাদাময়। চলাচলের অযোগ্য। যাতায়াতের সমস্যা হচ্ছে।আরামবাগ গৌরহাটি মোড় থেকে প্রায় ২ কিমি দূরে দারকেশ্বর নদীর লাগোয়া এই বাজার এলাকা। আরামবাগ বিজেপি যুব মোর্চা নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, “আরামবাগে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে। প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি।” পুরসভার ঠিকাদার বিশ্বনাথ বসু জানিয়েছেন, পুরনো বিল বাকি থাকায় পুরাতন বাজার এলাকার রাস্তা মেরামতের কাজ বন্ধ রাখা হয়েছে। তবে আরামবাগ পুরসভার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...