Saturday, June 13, 2026

মহামারির জেরে প্রযুক্তির সুফল পাবেন গ্রামের মানুষ, মত বিশেষজ্ঞদের

Date:

Share post:

মহামারির জেরে জীবনযাত্রা আমূল পরিবর্তন এসেছে। সাধারণ মানুষের জীবন এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। শহরের পাশাপাশি পরিবর্তন আসতে চলেছে গ্রামীণ জীবনেও। ভারতের প্রত্যন্ত গ্রামের বাসিন্দারাও প্রযুক্তির সুফল পেতে পারেন। এমনটাই মত বিশেষজ্ঞদের।

চেন্নাই আন্তর্জাতিক কেন্দ্র বা সিআইসি–তে ‘‌সলভিং সোশ্যাল ইস্যুস ইউজিং ডিজিটাল টেকনোলজিস’‌ সংক্রান্ত আলোচনায় অংশ নেন অ্যাক্সিলর ভেঞ্চারের চেয়ারম্যান কৃষ গোপালকৃষ্ণন। তিনি বলেন, “অতিমারি পরিস্থিতির হাত ধরে প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে ঢুকে পড়তে চলেছে প্রযুক্তি।” স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমনভাবে ভাবতে হবে কেন্দ্রকে যাতে গ্রামের মানুষ প্রযুক্তিকে ব্যবহার করতে পারেন। কৃষ বলেন, “এই স্বাস্থ্য পরিষেবাকে দুরকম ভাবে ভাগ করা যায়। এক, বিশেষজ্ঞরা প্রত্যন্ত গ্রামে গ্রামে প্রযুক্তিকে পৌঁছে দেবেন। দুই সহজে ব্যবহার করা যায় এমন জিনিস উপলব্ধ হতে হবে। যেমন বর্তমান পরিস্থিতিতে ই–প্রেসক্রিপশন গ্রহণযোগ্য।”

অন্যদিকে ডব্লুএনএস–এর গ্রুপ সিইও কেশব মুরুগেশ বলেন, বাড়িতে বসে কাজের ১০০ শতাংশ সমর্থন তিনি করেন না। তবে বর্তমান পরিস্থিতিতে একমাত্র বিকল্প পথ বলেই মনে করছেন তিনি। তাঁর কথায়, “আগে মানুষ কাজের কাছে যেত। এখন কাজ মানুষের কাছে আসবে। প্রত্যন্ত গ্রামে বসেও শহরের কোনও বড় কোম্পানির কাজ করা সম্ভব।”

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...