Wednesday, June 24, 2026

ভারতে Google Pay নিষিদ্ধ করল আরবিআই! খবরটি সত্যি কিনা জেনে নিন…

Date:

Share post:

ব্যান হয়ে গিয়েছে গুগল পে। নিষিদ্ধ করেছে আরবিআই!
গুগল পে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো এই খবর ভুল বলে জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয় যে গুগল পে কে ব্যান করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। গুগল পে তাদের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গুগল পে ভারতে নিষিদ্ধ নয় এবং এটি দেশের অন্যান্য স্বীকৃত ইউপিআই অ্যাপের মতো আইনি।


গুগল পে জানিয়েছে যে, “আমরা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু খবর দেখেছি, যেখানে বলা হয়েছে যে Google Pay-র মাধ্যমে যদিও কেও টাকার লেনদেন করা আইন দ্বারা সুরক্ষিত নয়। কারণ অ্যাপটি অন্তর্ভুক্ত নয়। আমরা স্পষ্ট করে দিতে চাই গুগল পে একটি থার্ড পার্টি অ্যাপ প্রভাইডার (টিপিএপি)-র মতো, যা অনান্যদের মতো ব্যাঙ্কিং পার্টনার আর এনপিসিআই-এর ইউপিআই অপশনের অধিনে ইউপিআই পেমেন্ট সার্ভিস প্রদান করে থাকে। যে কোনও অন্তর্ভুক্ত টিপিএপি ব্যবহার করে করা যে কোনও লেনদেন পুরোপুরি সুরক্ষিত।”

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে আরবিআই দিল্লি হাইকোর্টকে জানিয়ে ছিল যে গুগল একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সরবরাহকারী (টিপিএপি) এবং কোনও পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালনা করে না।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...