Wednesday, June 24, 2026

ফের ভাড়া জটিলতা, কাল রাস্তায় নামছে না অধিকাংশ বেসরকারি বাস

Date:

Share post:

আবার পরিবহনে জটিলতা। ভর্তুকি নয়, ভাড়া বৃদ্ধির দাবিতেই অটল থেকে সপ্তাহের শুরুতেই ফের আমজনতার বাস যন্ত্রণা। সোমবার থেকে দুটি বাস সংগঠন তাদের বাস-মিনিবাস রাস্তায় নামাচ্ছে না। ফলে অনুমান করা হচ্ছে বেসরকারি বাসের ৭৫ শতাংশের বেশি বাস-মিনিবাস কাল থেকে রাস্তায় নামবে না। যে দুটি সংগঠন রাস্তায় বাস নামাচ্ছে না সে দুটি হল বাস মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশন এবং জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। আগামীকাল সোমবার ফের বৈঠকে বসার কথা বাস মালিক সংগঠগুলির। কথা হবে পরিবহন দফতরের সঙ্গে। কিন্তু রাজ্য যে ভাড়া বৃদ্ধির দাবি মানবে না, তা মুখ্যমন্ত্রী দুদিন আগেই স্পষ্ট করে দিয়েছেন।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...