Wednesday, March 25, 2026

বেনজির! দুটি গর্ভাশয়ে এক জোড়া যমজ

Date:

Share post:

প্রথম যখন খবরটা শোনেন তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। কিছুদিন আগে চিকিৎসক মহিলাকে জানান, একটি নয় তাঁর গর্ভাশয় দুটি। আর দুটিতেই একটি করে সন্তান রয়েছে। চিকিৎসকদের বক্তব্য, ৫ কোটিতে এমন ঘটনা একবার ঘটে!
মহিলার নাম কেলি ফেয়ারহার্স্ট, বয়স ২৮, বাড়ি ইংল্যান্ডের এসেক্সে। গর্ভাবস্থার ১২ সপ্তাহের মাথায় তিনি জানতে পারেন , তাঁর ইউটেরাস ডিডেলফিস রয়েছে, অর্থাৎ দুটি গর্ভাশয়। দুটিতে এক জোড়া যমজ, যারা দেখতে শুনতে সম্ভবত হুবহু এক হবে।
ইতিমধ্যেই তাঁর দুটি কন্যা রয়েছে, একজনের বয়স ৪, অন্যজনের ৩। তিনি জানিয়েছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর চিকিৎসকরা তাঁকে বলেন, সম্ভবত তাঁর গর্ভাশয়ে কিছু সমস্যা রয়েছে, পরীক্ষা না করে নিশ্চিত হওয়া যাবে না । কিন্তু স্ক্যান করে দেখা যায় , একটা নয়, তাঁর দু’দুটো গর্ভাশয়।
চিকিৎসকরা তাঁকে বলেন, তাঁর দুবার আলাদা আলাদা করে গর্ভযন্ত্রণা শুরু হতে পারে ।তাই সিজারিয়ান ডেলিভারি করে সন্তান জন্মের কথা ভাবছেন তাঁরা।
লন্ডনের সেন্ট জর্জেস হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক আসমা খলিল জানিয়েছেন, ইউটেরাস ডিডেলফিস অত্যন্ত দুর্লভ। গর্ভাবস্থায় বহু মহিলার গর্ভাশয়ের আকৃতির পরিবর্তন হয়, তাই এই ধরনের কোনও জটিলতা থাকলেও তা জানা যায় না। মহিলা এখন সম্পূর্ণ বিপদ মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন ।
এক সঙ্গে ২ সন্তানের মা হতে চলা কেলি খুব খুশি। ঈশ্বরকে তিনি ধন্যবাদ দিচ্ছেন, এক সঙ্গে দুজনের মা হওয়ার সৌভাগ্য পাচ্ছেন বলে।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...