Monday, June 8, 2026

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। প্রতিটি ধর্মীয় সম্প্রদায় থেকে জাতি সম্প্রদায়ের উল্লেখযোগ্য পর্বে শুভেচ্ছা জানিয়ে থাকেন তিনি। গ্রন্থসাহেবের (Sri Guru Granth Sahib) প্রকাশ পর্বেও তার ব্যতিক্রম হল না।

এই পবিত্র দিন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, শ্রী গুরু গ্রন্থসাহিবের (Guru Granth Sahib) প্রকাশ পরবের পুণ্য লগ্নে আমি আমার সকল শিখ ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাই। শ্রী গুরু গ্রন্থসাহিব সাম্য ও সৌভ্রাতৃত্বের মূল্যবোধের উপর বিশেষ গুরুত্ব দেয় এবং এর আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা আমাদের চলার পথ আজও আলোকিত করে।

আরও পড়ুন: মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

বাংলার সঙ্গেও শিখ সম্প্রদায়ের মানুষের সংযোগ যে কতটা প্রাচীন তা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, শিখদের মানবতাবাদ, সাহস ও বিশ্বাস রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের নবজাগরণের ব্যক্তিত্বদের সেই সময়ে অনুপ্রাণিত করেছিল এবং আজও তারা আমাদের অনুপ্রাণিত করে। আমাদের মধ্যে আজ সেই বিশ্বাসটি তৈরী হয়েছে এবং গুরুদ্বারে আমার পরিদর্শন শুধুই সেই ঐতিহ্য বহন করে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...