Wednesday, March 25, 2026

বেনজির! অমিত মিত্রকে চিঠি পাঠিয়ে পরামর্শ চাইলেন বিজেপি সাংসদ

Date:

Share post:

অমিত মিত্র শুধুই এ রাজ্যের অর্থমন্ত্রী নন, দেশের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদও৷ সে কথা মাথায় রেখে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে সবল করতে অমিত মিত্রের পরামর্শ চাইলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার।

এ ঘটনায় নানা জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর, ই-মেলে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে চিঠি দিয়ে এই অনুরোধ করেছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ।এই চিঠিতে বর্তমান পরিস্থিতিতে কিভাবে সুদিন ফিরিয়ে আনা যায়, রাজ্যের অর্থনীতি এবং শিল্পক্ষেত্রকে মজবুত করার ক্ষেত্রে কি ভাবছেন তিনি, এসব নানা বিষয়ে অমিত মিত্র’র কাছে পরামর্শ চেয়েছেন সুভাষবাবু। এখানেই শেষ নয়, রাজ্যের আর্থিক পরিস্থিতি সবল ও সচল করতে অমিত মিত্র যে সব গ্রহণযোগ্য পরামর্শ দেবেন, তা কেন্দ্রের কাছে পেশ করা হবে বলেও জানিয়েছেন বিজেপি সাংসদ। এই প্রসঙ্গে সুভাষ সরকার বলেছেন, “বিজেপির চিন্তাভাবনা, কর্মসূচি সবসময়ই গঠনমূলক। রাজ্যের অর্থমন্ত্রী এবং একাধিক বণিকসভার কাছে এই বিষয়ে পরামর্শ ও মতামত চেয়েছি। উত্তর পেলে আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে দেবো”৷

এক বিজেপি সাংসদের এভাবে রাজ্যের তৃণমূলের অর্থমন্ত্রীর কাছে পরামর্শ চাওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...