Friday, June 19, 2026

বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ১ কোটি ! দুই-তৃতীয়াংশ সংক্রমিত মে-জুনেই

Date:

Share post:

বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।
ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। তার জেরে বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক কোটির গণ্ডি ছাড়াল। মৃত্যুও ছাড়িয়ে গেল পাঁচ লাখ। এমনটাই জানাচ্ছে Worldometre-এর পরিসংখ্যান।
ওই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় সময় রবিবার সকাল ন’টা পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০,০৮১,৫৪৫। সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আমেরিকায়। সেখানে ২,৫৯৬,৫৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যুর নিরিখেও সবার প্রথমে রয়েছে। মার্কিন মুলুকে ১২৮,১৫২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ বিশ্বের প্রায় ২৬ শতাংশ করোনা মৃত্যুর খবর মিলেছে আমেরিকা থেকেই। বিশ্বে মোট মৃতের সংখ্যা ৫০১,২৯৮।
আমেরিকার পরেই সবথেকে ভয়াবহ অবস্থা ব্রাজিলের। সেখানে মৃত্যু হয়েছে ৫৭,১০৩ জনের। সংক্রমিত হয়েছেন ১,৩১৫,৯৪১ জন। বিশ্বে আপাতত করোনার হটস্পট হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশটি। বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলের প্রত্যন্ত এলাকা এবং ছোটো শহরে করোনার অবস্থা ভয়ানক। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা পরিষেবার অভাব থাকায় সেখানকার মানুষ বড় শহরে ভিড় করছেন। তার জেরে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এছাড়াও পেরু এবং চিলিতেও পরিস্থিতি সংকটজনক।

অন্যদিকে, আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে হলেও রাশিয়ায় করোনায় মৃত্যু অনেকটাই কম। সেখানে আক্রান্তের সংখ্যা যেখানে ৬২৭,৬৪৬, সেখানে প্রাণহানি হয়েছে ৮,৯৬৯ জনের। অনেক কম আক্রান্ত দেশেও রাশিয়ার থেকে মৃতের সংখ্যা ঢের বেশি। একই কথা প্রয়োজ্য ভারতের ক্ষেত্রেও। ভারতে সংক্রমিতের সংখ্যা ৫০০,০০০ ছাড়িয়ে গিয়েছে। তবে মৃতের সংখ্যা ১৬,০০০-এর মতো। বিশ্বের সবার্ধিক করোনা আক্রান্ত দেশের তালিকায় চার নম্বর থাকলেও মৃত্যুর নিরিখে অষ্টম স্থানে রয়েছে ভারত।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...