Saturday, June 20, 2026

ভারত কখনও সংকটকে ভয় পায়নি : ‘মন কি বাত’-এ স্পষ্ট বক্তব্য প্রধানমন্ত্রীর

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এ উঠে এল ভারত-চিনা সীমান্ত সমস্যা ও  দেশের করোনা পরিস্থিতির কথা ৷
রবিবার ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ভারত কখনও সংকটকে ভয় পায়নি ৷ বহুবার সংকটের সঙ্গে কঠোর মোকাবিলা করেছে দেশ ৷ আমাদের ইতিহাস সেই চ্যালেঞ্জের সাক্ষী ৷
ভারত-চিন সীমান্ত সমস্যার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য , ‘ভারত যেমন বন্ধুত্ব করতে পারে ৷ তেমনি ভারতের সঙ্গে কেউ শত্রুতা করতে চাইলে তাঁর উচিত শিক্ষাও দিতে পারে ৷ আমাদের প্রচেষ্টা এটাই থাকবে যে সীমান্তে আমরাও আরও বেশি শক্তিশালী হব ৷ দেশ আরও বেশি আত্ম-নির্ভর হবে ৷ তবেই আমাদের শহিদ জওয়ানেরা সঠিক অর্থে শ্রদ্ধা পাবে ৷’
তিনি বলেন, “গালওয়ান উপত্যকার উপর চিনের সার্বভৌমত্বের দাবি মোটেই যুক্তিযুক্ত নয়”। চিনের এই ধরনের অতিরঞ্জিত দাবিগুলি যে কোনও কাজে আসবে না, সেকথাও মনে করিয়ে দেন তিনি। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে দু’দেশের মধ্যে এই চাপানউতোর শুধু যে ওই এলাকায় উত্তেজনা তৈরি করবে তাই নয়, চিনের এই কার্যকলাপ দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে এবং পাল্টা প্রতিক্রিয়াও সৃষ্টি করবে।
করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশে ধীরে ধীরে লকডাউন শেষ হয়ে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এই সময়টা গোটা দেশবাসীকে সতর্ক থাকতে হবে ৷ সবাইকে মাস্ক পরতে হবে ৷ তবেই আমরা সবাই করোনার সঙ্গে মোকাবিলা করতে পারব ৷ তবেই দেশ থেকে করোনা দূর হবে ৷’

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...