Thursday, March 19, 2026

এবার গলায় গামছা বাঁধা অবস্থায় কিশোরীর দেহ উদ্ধার! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

শহরে ফের এক অস্বাভাবিক মৃত্যু। এবার গলায় গামছা বাঁধা অবস্থায় কিশোরীর দেহ উদ্ধার! ঘটনা পূর্ব যাদবপুর থানা অঞ্চলের। আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন? ধন্দে পরিবার। ধন্দে পুলিশ।

জানা গিয়েছে, গলায় গামছা বাঁধা অবস্থায় ১২ বছরের ওই স্কুল ছাত্রীর নিথর দেহ ঘরের বিছানার উপর পড়েছিল।বাড়িতে ওই সময় তার বাবা-মা ছিলেন না। যে কায়দায় গলায় ফাঁস লাগা ছিল, সেটাই ভাবাচ্ছে পুলিশকে। পরিবারের লোকেদের মধ্যেও তৈরি হয়েছে ধোঁয়াশা। আর রহস্য দানা বাঁধছে সেখানেই। কোনও মানসিক অবসাদে আত্মহত্যা, নাকি খেলার ছলে গলায় ফাঁস লেগে দুর্ঘটনায় মৃত্যু? হত্যা নয় তো? কিশোরীর রহস্য মৃত্যুর উত্তর খুঁজছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়ের আবদার মেটাতে সম্প্রতি তাকে মোবাইল কিনে দিয়েছিলেন বাবা। পরিবারের দাবি, মোবাইল পেয়ে বেশ খুশিই ছিল ওই কিশোরী। এমনকী এদিন সকালেও ফোনের বিভিন্ন ফিল্টার ব্যবহার করে মজাদার ছবিও তুলছিল ছাত্রীটি। মৃত্যুর পর মোবাইলে তাঁর আজই তোলা হাসিখুশি ছবি মিলেছে গ্যালারি থেকে। ফলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কিশোরী মানসিক অবসাদগ্রস্ত ছিল বলে মনে হচ্ছে না। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যু রহস্য মোচনে তদন্তে নেমেছে পুলিশ পরিবারের ও পরিচিত লোকদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

spot_img

Related articles

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই...

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...