Sunday, June 14, 2026

ফাঁকা ট্রাম্পের সভা, ভিড় বাড়াতে ছেঁড়া হল ‘Do not sit’ স্টিকার  

Date:

Share post:

মহামারী সংক্রমণে অতঙ্কিত গোটা দুনিয়া। তাতে নির্বাচনী প্রচার বন্ধ রাখা যায় না। এদিকে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে গেলে প্রচারসভা ফাঁকা থাকছে। মার্কিন প্রেসিডেন্টের জনসভা তাই ফাঁকা না থাকার উপায় বের করা হল। জনসভার চেয়ার থেকে ‘do not sit here’-এর স্টিকার ছিঁড়ে ফেললেন জনসভার প্রচারের দায়িত্বে থাকা সংস্থার কর্মীরা। এমনই অভিযোগ করেছে আমেরিকারই এক সংবাদমাধ্যম। তাঁদের কথায়, ডোনাল্ড ট্রাম্প তাঁর জনসভায় মোটেও সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানছেন না।

প্রসঙ্গত, গত ২০ জুন ওকলাহোমার টালসায় ব্যাঙ্ক অব ওকলাহোমা সেন্টারে জনসভা করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে করোনায় কার্যত জর্জরিত টালসা। হু হু করে বাড়ছে সংক্রমণ। তাই জনসভায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ১৯ হাজার আসনের ওই স্টেডিয়ামে একটি করে আসন ছেড়ে লোকজনকে বসানোর নির্দেশ দেওয়া হয়। মাঝের ওই চেয়ারগুলিতে লাগিয়ে দেওয়া হয় ‘ডু নট সিট হিয়ার প্লিজ’ স্টিকারও। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা সংস্থা স্টিকারগুলি তুলে ফেলে বলে অভিযোগ করেছে একটি মার্কিন সংবাদপত্র ।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...