Wednesday, June 24, 2026

প্রেসিডেন্ট হচ্ছেন বাইডেন! নিজেই জানালেন ট্রাম্প

Date:

Share post:

ট্রাম্পের তুলনায় বেশ খানিকটা এগিয়ে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনটি জনমত সমীক্ষায় এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এমনকী বাইডেন প্রেসিডেন্ট হতে চলেছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কারণ হিসেবে তিনি বলেছেন, দেশের একাংশের মানুষ তাঁকে পছন্দ করেন না।

বর্তমান মহামারি পরিস্থিতি এবং দেশের আর্থিক মন্দা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন বলেন, ” মহামারির আমিনা করতে গিয়ে শিশুর মতো আচরণ করছেন। একমাত্র ওঁকে ছাড়া এই ভাইরাসের প্রভাব আমাদের সকলের উপর পড়েছে।” ট্রাম্পের কাছে ওই সাক্ষাৎকারে বাইডেনের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তাতে ট্রাম্প বলেন, “এদেশের কিছু মানুষ আমায় পছন্দ করেন না। এদিকে একটা লোক ভালো করে কথা বলতে পারেন না। কিন্তু তিনি আপনাদের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন।”

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...