Saturday, June 13, 2026

করোনা এবার স্কুলপাঠ্যে!

Date:

Share post:

আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলপাঠ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে নভেল করোনাভাইরাস। সোমবার সিলেবাস কমিটির সঙ্গে বৈঠক হয় স্কুল শিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদের। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি পাঠ্যবইয়ে ভাইরাস সম্পর্কে বিভিন্ন বিষয় উল্লেখ করা হবে। বইয়ের শেষ পাতায় বিস্তারিত বিবরণ থাকবে। কীভাবে ছড়াল এই ভাইরাস? বিশ্ব সহ সারা ভারতে এর কী প্রভাব? একইসঙ্গে ভাইরাসের উপসর্গ এবং কীভাবে পড়ুয়ারা নিজেদের রক্ষা করবে তা উল্লেখ করা হবে। জানা গিয়েছে, চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হবে।

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...