Sunday, June 14, 2026

টাকা আদায়ে অপহরণের নাটক! শেষে ফাঁদে পড়ল কে?

Date:

Share post:

নিজেই অপহরণের নাটক করে গ্রেফতার এক যুবক ও তাঁর দুই বন্ধু। সিউড়ি থানার গরুইঝোড়া গ্রামের ঘটনা। অভিযোগ, মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে যান আমির খান নামে ওই যুবক। তারপর বাড়িতে ফোন করে জানানো হয়, আমিরকে অপহরণ করা হয়েছে। পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আমিরের মা পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। যে নম্বর থেকে ফোন আসে সে নম্বরেই ফের ফোন করা টাকা দেওয়ার কথা জানানো হয়। এবং সেইমতো ফাঁদ পুলিশ। আমির নিজেই সেই টাকা নিতে আসেন। সেই সময় তাঁকে হাতেনাতে ধরে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁর দুই বন্ধুকে।

আমির খানের তাঁর দুই সঙ্গীর নাম সুমন রায় এবং পল্টু মাহারা৷ সোমবার, ধৃতদের আদালতে তোলা বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন৷ সরকারি আইনজীবী চন্দ্রনাথ গোস্বামী বলেন,”পুলিশ তদন্তে জানা গিয়েছে, আমির খানের মাদকের নেশা। এর জেরে বাজারে তাঁর প্রচুর ধার হয়ে গিয়েছিল। তাই টাকা আদায়ে অপহরণের নাটক করে”।
আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কি না তা জানতে তাঁদের হেফাজতে চেয়েছিল পুলিশ। তিন দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...