Tuesday, March 31, 2026

চালু হলো হুগলি-কলকাতা ১৪টি রুটে ফেরি পরিষেবা

Date:

Share post:

আজ, সোমবার সকাল থেকেই চালু হয়ে গেলো হুগলি-কলকাতা ১৪টি রুটে ফেরি পরিষেবা। রাজ্য পরিবহন নিগমের তত্ত্বাবধানে নিয়ম-বিধি মেনেই এদিন সকাল ৬.৩০টায় চালু হল এই পরিষেবা। হুগলি জেলা সদর চুঁচুড়া থেকে কলকাতা রুট দিয়ে চালু হল ফেরি সার্ভিস। এই লঞ্চটি ভায়া বাগবাজার হয়ে কলকাতার ফেয়ারলি প্লেস পর্যন্ত যায়।

জানা গিয়েছে, প্রথমদিন যাত্রী সংখ্যা কম থাকলেও,ধীরে ধীরে সংখ্যাটি বাড়বে। বিকেল ৪টে ৪০মিনিটে ফেয়ারলি থেকে চুঁচুড়ায় উদ্দেশে ছাড়বে ফিরতি লঞ্চটি। যাত্রী পিছু ভাড়া হয়েছে ৭০ টাকা।

শুধু চুঁচুড়া-কলকাতা নয়, সোমবার থেকেই তেলেনিপাড়া, ভদ্রেশ্বর,শেওড়াফুলি, কোন্নগর ও রিষড়া থেকেও ফেয়ারলি পর্যন্ত লঞ্চ পরিষেবা চালু হয়েছে। এর আগে উত্তরপাড়া, শ্রীরামপুর ও চন্দননগর থেকে ওই পরিষেবা চালু করা হয়েছিল। তবে ফেরি সার্ভিস শুরু হলেও থাকছে একাধিক নিয়ম। সোশ্যাল ডিসট্যান্সিং, মাস্ক-সহ বিভিন্ন বিষয় মাথায় রেখেই নিয়মাবলী তৈরি করে ফেরি পরিষেবা চালু করলো রাজ্য পরিবহন দফতর।

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...