Saturday, April 4, 2026

চিনকে টক্কর দিতে জুলাইতেই চারটি রাফাল যুদ্ধবিমান হাতে পাবে ভারত

Date:

Share post:

সীমান্তে উত্তাপের মধ্যেই শক্তি বাড়তে চলেছে ভারতীয় বায়ুসেনার। সূত্রের খবর, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে প্রথম দফায় চারটি রাফাল জেট ভারতে পাঠিয়ে দেবে ফ্রান্স। ফাইটার জেটে লাগানো থাকবে শক্তিশালী মিসাইল। সেগুলি ল্যান্ড করবে অাম্বালা এয়ারবেসে। পরের দফায় আসবে আরও দুটি। সব ঠিক থাকলে এ বছরের মধ্যেই ছ’টি রাফাল ফাইটার জেট হাতে পাওয়ার কথা ভারতীয় বায়ুসেনার।

চিন-ভারত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষের পরিস্থিতিতে সার্বিক প্রস্তুতি নিতে আর দেরি করতে চায় না ভারত। রাফাল ফাইটার জেটের জন্য ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা হয়েছে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে। সূত্রের খবর, ২৭ জুলাইয়ের মধ্যে প্রথম দফায় চারটি রাফাল জেট ভারতে পাঠিয়ে দেবে ফ্রান্স। পরের দফায় আসবে আরও দুটি।

গালওয়ান উপত্যকার ১৪ নম্বর পেট্রলিং পয়েন্টে তাঁবু খাটিয়ে বসে গেছে চিনা সেনা, সাম্প্রতিক উপগ্রহ চিত্রে ধরা পড়েছে এমনই ছবি। অন্যদিকে, তিব্বতের কাছে এয়ারবেসে চিনের বায়ুসেনার তৎপরতাও বাড়ছে বলে খবর। ভারতের আকাশসীমাকে সবরকমভাবে সুরক্ষিত রাখতে কমব্যাট ফাইটার জেট নামিয়েছে ভারতীয় বায়ুসেনা। চিনা গতিবিধি নজরে রাখতে টহল দিচ্ছে ভারতের সুখোই-৩০, মিগ-২৯ ফাইটার জেটের নয়া ভার্সন। অন্যদিকে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচে এএইচ-৬৪ই, সিএইচ-৪৭ এফ চিনুক মাল্টি-মিশন হেলিকপ্টারও নামিয়েছে বায়ুসেনা। রাফাল হাতে এলে কমব্যাট ফাইটার জেটের মোকাবিলায় চিনকে আরও ভালভাবে টক্কর দিতে পারবে ভারতীয় বিমানবাহিনী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...