Monday, April 6, 2026

ভাড়া বৃদ্ধির দাবিতে প্রায় বেসরকারি বাসহীন কলকাতা, নাকাল শহরবাসী

Date:

Share post:

সকাল থেকে বাস হয়িরানিতে ভুগছে কলকাতাবাসী। বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সোমবার সকাল থেকেই বাস অপারেটর্স অ্যাসোসিয়েশন ও জয়েন্ট বাস সিন্ডিকেট, এই দুই বাস মালিক সংগঠন তাদের বাস রাস্তায় নামায়নি। ফলে বেসরকারি ৬হাজার বাসের মধ্যে প্রায় ৫হাজার বাস চলছে না। বারাসত থেকে গড়িয়া, হাওড়া থেকে সল্টলেক, সব জায়গাতেই বাস চলছে, কিন্তু অপ্রতুল। কলকাতার রাস্তায় এই কোভিড পরিস্থিতির মধ্যে বাসে ঠাসাঠাসি এবং বাদুড় ঝোলা হয়ে মানুষকে যেতে দেখা গিয়েছে। বাস টার্মিনাসগুলিতে বাস মালিকরা বহু জায়গায় ধরণায় বসে পড়েন। অনেকে বাস বের করতে চাইলে বাধা পান বলেও অভিযোগ পাওয়া গিয়েছে। বাস মালিকদের বক্তব্য, বাসের ইএমআই, কমিশন, আর দৈনিক খরচ তোলাটাই দুঃসাধ্য হয়ে যাচ্ছে। দৈনিক ৫০০টাকার সরকারি ভর্তুকিতে কিছুই হবে না। ফলে বাস বের করার পরিস্থিতিই আমাদের নেই। পরিবহন দফতরের সঙ্গে আজ এক প্রস্থ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বাস মালিকদের। কোনও রফা না হলে বাস যন্ত্রণা পোহাতে হবে শহরবাসীকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...