Friday, June 26, 2026

বাড়ি ফিরলেন মুকুল, ভালো আছেন অশোক

Date:

Share post:

করোনাকে হার মানিয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য মুকুল সেনগুপ্ত। ২১জুন তিনি করোনাতে আক্রান্ত হন। তারপর তাঁকে শহরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলে। তাঁর স্ত্রী ও মেয়েকে হোটেলে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করে দেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তাঁদের পরীক্ষা করা হলে, দুজনেরই রিপোর্ট নেগেটিভ আসে। সোমবার মুকুল সেনগুপ্ত তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যান। ছাড়া পেলেও আগামী ১৪দিন তাঁকে বাড়িতেই থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।যদিও তিনি আইসিইউতে রয়েছেন। তবে আগের থেকে এখন চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...