Monday, April 6, 2026

সুশান্তের পাটনার বাড়িতে নানা পাটেকর  

Date:

Share post:

রবিবার সুশান্তের পাটনার বাড়িতে যান বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। অভিনেতাকে শ্রদ্ধা জানান তিনি। কথা বলেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং এবং দিদিদের সঙ্গে। নানা পাটেকর বলেন, “সুশান্তের বাবার সঙ্গে দেখা করলাম। কথা হল। এর বেশি আর কীই বা করার আছে আমার। আর কীই বা করতে পারি এখন।” জানা গিয়েছে, মোকামায় সিআরপিএফের একটি অনুষ্ঠানে সূত্রে পাটনা গিয়েছিলেন নানা পাটেকর। ফেরার পথে সুশান্তের রাজীব নগরের বাড়িতে যান তিনি।

বাড়ির ছোট ছেলেকে অকালে এবং এমন মর্মান্তিক ভাবে হারিয়ে সত্যিই যেন শোকে পাথর হয়ে গিয়েছে রাজপুত পরিবার। এতটাই ধাক্কা লেগেছে যে কেউই ঠিক ভাবে নিজের যন্ত্রণাটা কাউকে বোঝাতে পারছেন না। তবে এত শোকের মাঝেও অন্যদের জন্য ভেবেছেন সুশান্তের বাবা এবং দিদিরা। মেধাবীদের পাশে দাঁড়াতে, তাঁদের সাহস দিতে সুশান্তের পরিবার তাঁর নামেই খুলতে চলেছে একটি ফাউন্ডেশন। পাটনার বাড়িটাও সুশান্তের স্মৃতিতেই সাজানো হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...