Sunday, April 5, 2026

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ: বন্যায় প্লাবিত রায়গঞ্জ, পাহাড়ে ধস

Date:

Share post:

লাগাতার বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের একাধিক নদী ফুলে-ফেঁপে উঠেছে। এর মধ্যে বিপদজনক হয়ে উঠেছে কালজানি ও ডিমা । যার কারণে আলিপুরদুয়ার, ফালাকাটা বেশ কিছু অংশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ভেসে গিয়েছে রায়গঞ্জ। বৃষ্টি ক্ষতির মুখোমুখি হয়েছে ডুয়ার্সের চা বাগানগুলি। ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি বয়ে চলেছে মহানন্দা ও ফুলহার নদীগুলি। জলস্তর বাড়তে শুরু করেছে গঙ্গারও। মালদায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
বন্যায় প্লাবিত রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত ও বাহিন গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। মানুষ ঘরছাড়া। নতুন করে জল ঢুকতে শুরু করেছে আরও কয়েকটি গ্রামে। বাঁধ ফেটে যাওয়ার আতঙ্কে ইটাহার ব্লকের বাড়িওল ঘাট এলাকায় রাত পাহারায় বসেছে গ্রামের বাসিন্দারা। গৌরী ও বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রায় কুড়িটি গ্রাম জলের তলায়। নদীর চেহারা নিয়েছে রাস্তা। ফলে এখন একমাত্র ভরসা নৌকো।
এদিকে, কয়েকদিন ধরে লাগাতার বর্ষণের জেরে বিশাল ধসের কবলে পড়েছে পূর্ব সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। কোন প্রাণহানি না হলেও পাসিংডাং গ্রামে নষ্ট হয়েছে চাষের জমি। প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের আগেই এই অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ফলে রবিবার ভোরে দুর্যোগে কোনরকম হতাহতের খবর মেলেনি। তবে, রাস্তায় গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়েছে। একাধিক ধসের মংগনের উত্তরে পুর এলাকা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

গত কয়েকদিন ধরে সিকিমের লাগাতার বৃষ্টি চলছে। যার জেরে ধস নেমেছে পূর্ব সিকিমের ডিকচু তে। এনএইচপিসি-র তিস্তা-৫ জলবিদ্যুৎ প্রকল্প-এর ঠিক ওপরের এলাকায় । তবে কোনোও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ । প্রশাসনের তরফে এলাকাগুলোকে সতর্ক করা হয়েছে। কারণ আবহাওয়া দফতর বলছে বৃষ্টির ভ্রুকুটি এখনও কয়েকদিন থাকছে।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...