Tuesday, June 23, 2026

স্ক্রিনিং এড়িয়ে পলাতক বিমানযাত্রী, খুঁজে বার করে পাঠানো হল কোয়ারান্টাইনে

Date:

Share post:

এয়ারপোর্টে নেমে স্ক্রিনিং এড়িয়ে পালিয়েছিলেন এক যাত্রী। কিন্তু শেষ রক্ষা হল না ।পুলিশ ওই বৃদ্ধ যাত্রীকে খুঁজে বের করে ১৪ দিনের কোয়ারান্টাইনে পাঠাল।

কাজাখস্তান থেকে বিমানে দিল্লিতে এসেছিলেন ৭২ বছরের এক বৃদ্ধ। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে করোনা টেস্ট না করিয়েই তিনি নিখোঁজ হয়ে যান। পুলিশ জানিয়েছে, বৃদ্ধের নাম হরজিৎ সিং। তাঁর বাড়ি দিলশাদ গার্ডেনে। শনিবার কাজাখস্তানের আলামাতি থেকে এ ওয়ান ১৯১৬ বিমানে চড়ে তিনি দিল্লিতে আসেন। টার্মিলান থ্রিতে স্ক্রিনিং হলের মধ্যে দিয়ে যাত্রীরা বিমানবন্দরের বাইরে বেরোচ্ছিলেন। কিন্তু হরজিৎ স্ক্রিনিং হলের এন্ট্রি গেট থেকে উধাও হয়ে যান। যমুনা বিহার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে পুলিশকে একথা জানানো হয়। পুলিশের বক্তব্য, হরজিৎ ইচ্ছা করে স্ক্রিনিং এড়িয়ে গিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের স্পষ্ট নির্দেশ আছে, কেউ যদি করোনা পরীক্ষা এড়িয়ে যান, তাঁকে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে। ওই বৃদ্ধের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির এপিডেমিক অ্যাক্টের নানা ধারায় অভিযোগ করা হয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...